পুবের কলম প্রতিবেদকঃ সোমবার বিকেলে ‘পুবের কলম’ দফতরে এসেছিলেন ময়নাগুড়ির বাসিন্দা তরুণী লেখিকা– সাংবাদিক ও কবি রুবাইয়া জেসমিন জুঁই। সোনারপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি ২৬ জন কবি-সাহিত্যিককে সংবর্ধনা প্রদান করে। এর মধ্যে তাঁরা নির্বাচন করেছিলেন উত্তরবঙ্গের রুবাইয়া জেসমিন জুঁইকেও।
আরও পড়ুন:
সোমবার ‘পুবের কলম’পত্রিকা দফতরেও তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সম্পাদক আহমদ হাসান ইমরান বলেন, 'রুবাইয়া উত্তরবঙ্গের প্রকৃতি এবং মানবিক ঘটনাপ্রবাহকে পুবের কলম-র পাতায় সংবাদ ও ফিচার হিসেবে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।
গল্প ও কবিতাতেও রুবাইয়ার হাত খুবই নিপূণ। এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ আলাউদ্দিন, আবদুল ওদুদ, মিতা রায়, সুমনা দাস, অদিতি চ্যাটার্জি ও উত্তরবঙ্গ পেজের ইনচার্জ আশরাফুল হক, হাবিব মণ্ডল প্রমুখ।আরও পড়ুন:
রুবাইয়া জুঁই তাঁর সদ্য প্রকাশিত পুস্তক ‘কুয়াশার ফুল’ থেকে স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন।
সম্পাদক আহমদ হাসান ইমরান আশা প্রকাশ করেন, রুবাইয়ার লেখা উত্তরোত্তর আরও সুন্দর ও ক্ষুরধার হবে। এ ছাড়া রুবাইয়া উত্তরবঙ্গের মানুষ প্রকৃতি, সমস্যা ও অবদানের কথা তাঁর লেখায় তুলে ধরবেন।
আরও পড়ুন:
পুবের কলমে তাঁর সহকর্মীরাও রুবাইয়াকে অভিনন্দন জানান।