পুবের কলম, ওয়েবডেস্ক: এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করল ভারতীয় বিদেশমন্ত্রক। সোমবার দুপুর নাগাদ নুরুল ইসলামকে দিল্লির সাউথ ব্লকে বিদেশমন্ত্রকের দফতর থেকে বার হতে দেখা গিয়েছে। গতকাল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় ইউনুস সরকার। ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তলব করল নয়াদিল্লি।
আরও পড়ুন:
Read More: সীমান্তে উত্তেজনা, ভারতীয় হাইকমিশনারকে তলব করল ইউনুস সরকার
আরও পড়ুন:
সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দু'দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। নয়াদিল্লি-ঢাকায় সম্পর্কেও তিক্ততা দেখা গিয়েছে। কদিন আগেই পশ্চিমবঙ্গের মালদা ও কোচবিহারে সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা গিয়েছিল। দু'দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বাকবিতণ্ডা লক্ষ্য করা যায়। এই আবহে ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল ঢাকা।