আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ দীর্ঘদিন ধরেই ছিলেন অসুস্থ, রবিবার মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে (Sadhan pande)
আরও পড়ুন:
সকালে দুঃসংবাদ পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) টুইটে শোকপ্রকাশ করেন। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই সাধন পাণ্ডের শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিন্তিত হয়ে পড়েছিলেন চিকিৎসকরাও।
আরও পড়ুন:
শনিবারেই মেয়ে শ্রেয়া পান্ডে সোশ্যাল মিডিয়ায় বাবার শারীরিক অবস্থা নিয়ে আশংকা প্রকাশ করেছিলেন। রবিবার সকালে এল দুঃসংবাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১।