গাজা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে উত্তরের বেইত লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় ৭৫ জন নিহত হয়েছেন। শনিবার গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধার পাশাপাশি দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে, গাজায় আবারো হামলা জোরদার করেছে ইসরাইল।
বিশেষ করে গাজার উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় শহরকে টার্গেট করে অগ্রসর হচ্ছে দখলদার বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৩৬৩ জনে পৌঁছেছে। আর আহত হয়েছে আরো এক লাখ পাঁচ হাজার ৭০ জন। এদিকে লেবাননে নিহত হয়েছে তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।আরও পড়ুন:
রাষ্ট্রসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।