পুবের কলম, ওয়েব ডেস্ক: ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ভারত। সারা দেশ জুড়ে পালিত হয় এই দিন। প্রতি বছরের মতো এই বছরও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ছিল দিল্লির প্রধান আকর্ষণ।

ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল এই দিনেই, তাই একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত নিজের অস্তিত্ব খুঁজে নেওয়ার স্মরণে একটি উৎসব হিসাবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস।
একই ভাবে বাংলায় ধুমধাম করে পালিত হয় এই দিন ।আরও পড়ুন:

দিল্লির ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী । এরপর, তিনি রাজপথে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন:

যেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বায়ুসেনার MI-17 হেলিকপ্টার থেকে আকাশপথে পুষ্পবৃষ্টি করা হয়। যা অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ ছিল।আরও পড়ুন:

কলকাতার রেড রোডেও তৎপরতা চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তা বেষ্টনী চারপাশে।
আরও পড়ুন:
