পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র মসজিদে নববী বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বের। গোটা বিশ্ব থেকে মানুষ এ মসজিদে আসেন। কারণ এখানে শুয়ে আছেন, শেষ নবী মুহাম্মদ সা.। এ মসজিদে আগত মুসল্লিরা অনেক সময় অনেক কিছু বেখেয়ালে নানা জায়গায় রেখে যান। হারিয়ে ফেলেন, সেগুলো সহজে খুঁজে পেতে উদ্যোগ নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
মদিনায় মসজিদে নববীতে নামায আদায় করতে আসা হাজার হাজার মুসল্লি প্রতিদিন নবীজির সা. কবর জিয়ারত করেন। এরই মাঝে কেউ কোনও মূল্যবান বা ছোটখাটো জিনিস হারিয়ে ফেললে তা উদ্ধারে রয়েছে মসজিদের বিশেষ সেবা। মসজিদে নববীতে হারানো জিনিসপত্র ফিরে পেতে অতিথিরা সরাসরি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড অফিসে’ রিপোর্ট করতে পারেন।
READ:ইস্তফা না দিলে বাবা সিদ্দিকির মতোই হাল হবে: খুনের হুমকি যোগীকে
আরও পড়ুন:
মসজিদের (MOSQUE) দক্ষিণ প্রাঙ্গণে ৩৬৬ ও ৩৬৭ নম্বর গেটের কাছাকাছি অবস্থিত এ অফিসে কাজ করছেন বিশেষভাবে নিয়োজিত কর্মীরা। অফিসে কোনও কিছু হারিয়ে গেলে কর্মীরা হারানো সামগ্রীর বিবরণ সংগ্রহ করেন, তাদের কাছে যা পাওয়া গেছে তা মিলিয়ে দেখেন, মিলে গেলে তা ফেরত দিতে সহায়তা করেন।
আরও পড়ুন:
মসজিদে নববী প্রতিদিন অসংখ্য মুসলিমের প্রাণের গন্তব্য।
আরও পড়ুন:
নামায আদায় করতে ও নবীজির সা. কবর যিয়ারত করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৫ লক্ষাধিক মুসল্লি প্রতিদিন এখানে সমবেত হন। যাত্রা ও ইবাদতের একাগ্রতায় যেন কোনও বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস’টি মুসল্লিদের সেবায় কাজ করছে।
আরও পড়ুন:
মসজিদে নববীর বর্তমান আয়তন প্রায় ১০০,০০০ বর্গমিটার।
আরও পড়ুন:
সম্প্রসারণের পর এটি প্রায় ৪ লক্ষ মানুষের ধারণক্ষমতা অর্জন করেছে। মসজিদে নববীর মোট ৪১টি দরজা আছে। যার মাধ্যমে মুসল্লিরা সহজেই মসজিদে প্রবেশ ও প্রস্থান করতে পারেন। এসব দরজার প্রতিটি ভিন্ন ভিন্ন নাম ও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। প্রবেশদ্বারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বাবুল সালাম, বাবুল ফতহ, বাবুল বাকী-সহ আরও অন্যান্য দরজা। প্রতিদিন মসজিদে নববীতে এত বড় সংখ্যক মুসল্লির উপস্থিতি ও তাদের সুবিধার জন্য বিশাল পরিসরে অত্যাধুনিক অনেক সেবামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।