পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের পর শুক্রবার ফের আইইডি বিস্ফোরণ ছত্তিশগড়ে। এবার ছত্তিশগড়ের নারায়ণপুরে আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন ২ বিএসএফ জওয়ান। শুক্রবার সকালে নারায়ণপুরে গরপা গ্রামের কাছে বিএসএফের টহলদারির সময় বিস্ফোরণ ঘটে।
জখম দুই জওয়ান চিকিৎসাধীন রয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, বৃহস্পতিবার আইইডি বিস্ফোরণ ঘটে বিজাপুরের অবুঝমাঢ় অরণ্যে। মাওবাদীদের আইইডি বিস্ফোরণ গুরুতর জখম হন সিআরপিএফের কোবরা বাহিনীর দুই কমান্ডো।