লন্ডন: হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমনই অভিযোগ করলেন সে দেশের হিন্দুরা। প্রধানমন্ত্রীর বাসভবনের ভূমিকা নিয়েও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কিন্তু কেনো এই ক্ষোভ! জানা গিয়েছে, সম্প্রতি দিওয়ালি উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লন্ডনের উচ্চপদস্থ আমলা ও রাজনীতিবিদদের উপস্থিতিতে চাঁদের হাঁট হয়ে ওঠে ওই অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে, ভারতীয় নৃত্য প্রদর্শনের মাধ্যমে দিওয়ালি উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য মাংস ও মদের আয়োজন করা হয়। আর এ নিয়েই ক্ষুব্ধ হন হিন্দু সম্প্রদায়ের একাংশ। আপত্তিও জানান তারা। দিওয়ালির অনুষ্ঠানে কেনো মাংস ও মদের আয়োজন! তা নিয়েও প্রশ্ন তোলেন ব্রিটেনে বসবাসকারী হিন্দু পণ্ডিত সতীশ কে শর্মা। তিনি বলেন, 'গত প্রায় ১৪ বছরে ১০ ডাউনিং স্ট্রিটে দীপাবলির অনুষ্ঠান মাংস ও সুরা ছাড়াই পালিত হয়েছে। এবারের অনুষ্ঠানে মাংস এবং সুরা যুক্ত হওয়ায় আমি হতাশ এবং বেশ স্তম্ভিত। প্রধানমন্ত্রীর দফতরের উপদেষ্টাদের এতটা অসতর্কতা এবং অবহেলাপূর্ণ মনোভাব খুবই দুঃখজনক।' গোটা ঘটনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেই দায়ী করছেন হিন্দু পণ্ডিত। ১০ ডাউনিং স্ট্রিটের কর্মকর্তাদের ‘সংবেদনশীলতার অভাব’ এবং আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন শর্মা। তিনি এক্স বার্তায় লিখেছেন, ‘যদি বিষয়টি ইচ্ছাকৃত ভুল নাও হয়, তবুও প্রধানমন্ত্রী ব্রিটিশ হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে।’ ব্রিটেনে বসবাসকারী হিন্দুদের একটি সংগঠন ‘ইনসাইট ইউকে’-ও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও এবিষয়ে প্রধানমন্ত্রীর দফতর সরকারি ভাবে এখনও কিছুই জানায়নি।হিন্দু ভাবাবেগে আঘাত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৪, ১০:১৭
আরও খবর
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
যাত্রী স্বাচ্ছন্দ্যে শিয়ালদা ডিভিশনে বাড়ছে অতিরিক্ত ট্রেন পরিষেবা
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
"ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি", অভিষেকের আচরণে বেজায় চটলেন কল্যাণ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ