১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ হাইকোর্টের

পুবের কলম প্রতিবেদক: দিন কয়েক আগে রাজ্যে পুরভোট সম্পন্ন হয়েছে। কিন্তু পুরভোট মিটলেও নির্বাচন সংক্রান্ত মামলা এখনও চলছে আদালতে। একটি নয়,  একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। কাঁথির পর এবার মালদহেও একই অভিযোগ নিয়ে মামলা হল আদালতে। সোমবার ছিল সেই মামলার শুনানি। কাঁথির মতো এ ক্ষেত্রেও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয় এ দিন। আগামী ২১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

এ দিকে, এ দিনই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ছিল কাঁথি মামলার শুনানি। আগেই সেই মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আর সেই পথে হেঁটেই এ দিন মালদহের ইংলিশ বাজার পুরসভা নিয়েও একই নির্দেশ দেওয়া হল সিঙ্গল বেঞ্চের তরফে। মূলত ভোটে ছাপ্পা,  ভোট লুটের অভিযোগ উঠেছে ইংলিশ বাজারে।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

কাঁথির মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১১ মার্চ। ওই দিন রাজ্য নির্বাচন কমিশনারকে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে চলছে মামলার শুনানি।

সর্বধিক পাঠিত

নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফলে জামায়াত আমিরকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের অভিনন্দন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ হাইকোর্টের

আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার