সন্দীপ সাহা, কলকাতাঃ পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রাতে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় ডানার।
আরও পড়ুন:
রাত ১১টা ১২ মিনিটে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু করে ঘূর্ণিঝড়টি। পূর্বাভাস মাফিক, ধামড়া এবং ভিতরকণিকার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ে ডানা। প্রায় ৯ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় সে । শুক্রবার সকাল আটটা পর্যন্ত তার রেশ ছিল।
আছড়ে পড়ার সময়ে ১১০ কিমি বেগে ঝড় হয়েছে বাংলা এবং ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে। তবে মারাত্মক ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও পর্যন্ত।আরও পড়ুন:

তবে প্রবল ঝড়ের জেরে বিপর্যস্ত ওড়িশার বিস্তীর্ণ এলাকা।
আরও পড়ুন:
ঝড়ে গাছ উপড়ে বন্ধ হয়েছে বহু রাস্তা। অন্যদিকে, নবান্নে বসে রাতভর পরিস্থিতির দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝড়ের জেরে বন্ধ করা হয়েছে দিঘার মেরিন ড্রাইভ।আরও পড়ুন:
ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের দিঘা থেকে শুরু করে মন্দারমনিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
রাত থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে শহর কলকাতায় । সমুদ্র উত্তাল। দুর্ঘটনা এড়াতে ওড়িশার কয়েকটি জায়গায় বিদ্যুৎ সহযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দুটি রাজ্যের বহু মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে এসেছে প্রশাসন।
আরও পড়ুন:
