পুবের কলম প্রতিবেদক : সোনারপুরে প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সোনারপুরের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায় আমার সহযোদ্ধা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী আরও লেখেন জীবন মুখোপাধ্যায় শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, একজন স্বনামধন্য অধ্যাপক এবং পাঠ্য বইয়ের লেখক ছিলেন।
তিনি শিক্ষা জগতের একজন জনপ্রিয় মানুষ। দৃঢ়তার সঙ্গে সারা জীবন কাজ করে গিয়েছেন। একজন সুদক্ষ সমাজকর্মীও ছিলেন জীবন মুখোপাধ্যায়।আরও পড়ুন:
READ MORE: সুপ্রিমকোর্টে ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি পিছল
মুখ্যমন্ত্রী জীবন মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে লেখেন, আমি আমার এক সহযোদ্ধাকে হারালাম। তাঁর পরিবার বন্ধু বান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল।আরও পড়ুন: