পুবের কলম প্রতিবেদক : ঠিক একশো বছর আগে কবি কাজী নজরুল ইসলাম রচনা করেন তাঁর বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা। তাকে স্মরণ করে এবং কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য বিশেষ অনুষ্ঠান করল সাংস্কৃতিক গ্রুপ ‘ছায়ানট। শনিবার দুপুরে গড়িয়াহাট ট্রাম ডিপোয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তারপর ভ্রাম্যমান ট্রামযাত্রার মাধ্যমে দিনভর কবিতা, গান ও নজরুল বিষয়ক কু্ইজের মাধ্যমে চলে কবি-স্মরণ। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক তথা প্রাক্তন সাংসদ মইনুল হাসান, পুবের কলম-এর সম্পাদক ও প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, সংগীতশিল্পী পণ্ডিত মল্লার ঘোষ, বাচিকশিল্পী মল্লিকা ঘোষ, পাকরাশি হারমোনিয়াম-এর কর্ণধার শুভজিৎ পাকরাশি ও ছায়ানটের সোমঋতা মল্লিক ও তার টিম।
আরও পড়ুন:



